শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুরাইনে পুলিশের ওপর হামলা, আসামি ৪৫০

news-image

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল আরোহী এক দম্পতি উল্টো পথে আসায় রাজধানীর জুরাইনে তাদরে আটক করে পুলিশ। এ সময় কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় লোকজনের হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। আজ মঙ্গলবার সকালে জুরাইন ট্রাফিক সিগন্যালে এ ঘটনা ঘটে।

আহত পুলিশের তিনজন সদস্য হলেন সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র।

ওই ঘটনায় আটক তিনজনের নাম উল্লেখ করে শ্যামপুর থানায় অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।

পুলিশের দাবি, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসায় তাদের আটক করে কাগজপত্র যাচাই করা হয়েছে। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুর হয়। এর জের ধরেই ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে উৎপল দত্ত অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘এ ঘটনায় ইমরান, রনিসহ তিনজনকে আটক করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

জালিয়াতি মামলায় কারাগারে সাবেক টিভি কর্মকর্তা