,

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমে ‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ মর্মে একটি তথ্য প্রচার করা হচ্ছে। এটা আসলে সঠিক নয়। দেশে এখন পর্যন্ত কারও মাঙ্কিপক্স শনাক্ত হয়নি। ভবিষ্যতে কোনো ব্যক্তি আক্রান্ত হলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।

এদিকে, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিমানবন্দরের হেলথ ডেস্কের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি ঢাকায় পৌঁছান। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে তাকে সন্দেহ করেন বিমানবন্দরের কর্মকর্তারা।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ওই ব্যক্তিকে প্রথমে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

তবে কী ধরনের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বা তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি আফ্রিকার পশ্চিমা ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হয়েছে। এবার ইউরোপেও শনাক্ত হয়েছে এই ভাইরাস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি