,

প্রকাশ হলো কেকের শেষ গান

news-image

বিনোদন ডেস্ক : মৃত্যুর কিছুদিন আগে গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন কেকে (বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ)। গতকাল সোমবার গানটি প্রকাশ হয়েছে। কেকের গাওয়া গানের সঙ্গে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরজ কাবিকে।

এর আগে, গত রোববার ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন গতকাল সোমবার প্রকাশ্যে আসবে কেকের শেষ গান। তার ‘শেরদিল’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটির ভিউ হয়েছে সাড়ে ৩ লাখ।

উল্লেখ্য, গত ৩১ মে কলকাতায় কনসার্টে গানের অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাত্র ৫৩ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যায় এই গায়কের। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে ভারতসহ পুরো বিশ্বের অনুরাগীদের মনে নেমে আসে শোকের ছায়া।

২ জুন মুম্বাইয়ের ভারসোভা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় কেকের। তার মৃত্যুর ঘটনা অস্বাভাবিক দাবি করে কেকের সঙ্গীরা মামলাও দায়ের করেন। এখনো মামলাটির তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না