,

বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায় জাপানি কোম্পানি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : জাপানের বিখ্যাত মিতসুবিশি ইলেকট্রিক কোম্পানি বাংলাদেশে প্রতিরক্ষা পণ্য বিক্রি করতে চায়। এজন্য সম্প্রতি বাংলাদেশের আগ্রহ বোঝার জন্য তাদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে।

আজ মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ বিষয়ে বলেন, ‘সম্প্রতি জাপানের একটি কোম্পানি প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য রপ্তানির জন্য বাংলাদেশে সফর করেছে। তিনি বলেন, এটি একটি নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে। কারণ বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতিরক্ষা পণ্য সংগ্রহের উৎস বহুমুখীকরণ করবে।

বাংলাদেশের মিলিটারির আগ্রহ অনুধাবনের জন্য জাপানের কোম্পানি এসেছিল জানিয়ে তিনি আরও বলেন, তারা এখানে রাডারসহ অন্যান্য পণ্য বিক্রি করতে চায়। আমি আশা করি, দু’পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত বলেন, এটি অনেকের জন্য অজানা থাকতে পারে। তবে সম্প্রতি জাপান প্রতিরক্ষা পণ্য রপ্তানির ক্ষেত্রে আইন শিথিল করেছে। এর ফলে জাপানের কোম্পানিগুলো এশিয়ার কিছু দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছে। ইতোমধ্যে এ বিষয়ে ভিয়েতনাম, ফিলিপাইনসহ আসিয়ানভুক্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে জাপানের একটি ব্যবস্থা আছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না