,

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় কোরবান আলী (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বাইসাইকেলে ছিলেন। নিহত পুলিশ কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম বিভাগে কর্মরত ছিলেন।

আজ সোমবার সকালে বাংলামোটর ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মাঝামাঝি পরীবাগের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, মিরপুর থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস ওই কনস্টেবলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি