,

২৬ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি কোভিড-১৯ এর টিকা সংগ্রহ করেছে। এর মধ্যে ২৬ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, এ ব্যাপারে লিখিত দিলে পরে আমি বিস্তারিত জানাতে পারবো। সাড়ে ২৯ কোটি ভ্যাকসিনের মধ্যে ২৬ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। আর এর মধ্যে প্রথম দেওয়া হয়েছে প্রায় ১৩ কোটি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি। বর্তমানে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে এবং এই বুস্টার ডোজ দেওয়া হয়েছে দেড় কোটি।

তিনি আরও বলেন, সংগৃহীত এসব টিকার মধ্যে প্রায় ১৮ কোটি সরকার কিনেছে। আর বাকিটা বিভিন্ন মাধ্যম থেকে বিনামূল্যে পাওয়া গেছে।

অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি