,

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ব্যস্ত রাস্তায় বন্দুক হামলায় তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ পরিদর্শক ডি.এফ পেস বলেন, বন্দুক হামলায় দুইজন পুরুষ এবং একজন মহিলা মারা যান। সেখানে কয়েকজন সক্রিয় হামলাকারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখা যায়।

তিনি আরও জানান, ফিলাডেলফিয়ার এই ব্যস্ত রাস্তায় সপ্তাহ শেষে কয়েকশ মানুষ তাদের অবসর সময় উপভোগ করেন। তেমনি একটা দিনে গত শনিবার ভিড়ের মধ্যে বন্দুকধারীরা গুলি করেন।এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পেস বলেন, ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশ সকাল পর্যন্ত অপেক্ষা করে আশেপাশের দোকানের ফুটেজ সংগ্রহ করেছে। তদন্ত চলছে। এই বন্দুক হামলা নিয়ে অজানা অনেক প্রশ্ন রয়েছে।

গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। হামলার পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যান।

এ মাসেও আইওয়া রাজ্যে গির্জার পার্কিংয়ে দুই নারীকে হত্যা পর বন্দুকধারী আত্মহত্যা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না