,

সৃজিতকে নিয়ে যা লিখলেন তার সাবেক প্রেমিকা

news-image

বিনোদন ডেস্ক : এক সময় স্বস্তিকা মুখার্জির সঙ্গে সৃজিত মুখার্জির প্রেমের বিষয়টি কারও অজানা নয়। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি শোবিজ মহলে। তাও অতীত হয়েছে বহুদিন, কিন্তু তাতে কী! স্বস্তিকার তরফ থেকে সৃজিতের জন্য এল বিশেষ শুভেচ্ছাবার্তা।

প্রাক্তন কি কখনও বন্ধু হতে পারে? কিংবা প্রেমে থাকলে কি অন্য কারও সঙ্গে ডেটে যাওয়া যায়? সম্পর্কে থাকলে এমন অনেক প্রশ্নই ঘুরেফিরে আসে মনে। এই প্রেম, প্রাক্তন সব কিছুকেই মিলেমিশে একাকার করে দিয়েছেন সৃজিত। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এক্স=প্রেম’।

এই সিনেমা নিয়ে পরিচালককে বিশেষ বার্তা দিলেন তার ‘প্রাক্তন’ প্রেমিকা স্বস্তিকা। সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে শেয়ার করেছেন নায়িকা। আর লিখেছেন, ‘এক্স=প্রেম+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনও বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে এক্স-ওয়াই-জেড, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’

সঙ্গে স্বস্তিকা সংযোজন করে, ‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় “এক্স=প্রেম”।’ সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু ইমোজিও। প্রাক্তনের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট আছে তা স্বস্তিকার এই পোস্টই জানান দিল!

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না