শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষাটোর্ধ্ব ছেলেকে প্রথম দেখলেন নবতিপর বাবা

5307162c8e441-koriaদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে তুমুল যুদ্ধ। সময়টি তখন ১৯৫০-৫৩। এর মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে তাঁকে চলে যেতে হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। আর তাঁর ফেরা হয়নি উত্তর কোরিয়ায়। দেখা হয়নি স্ত্রীর কোলে জন্ম নেওয়া সেই সন্তানের মুখ।



দুই দেশের বিভেদে পরিবার থেকে বিচ্ছন্ন হওয়া সেই মানুষটি এখন ৯৩ বছর বয়সী বৃদ্ধ। সেই সন্তানের বয়স ৬৪ বছর। গতকাল একে অপরকে দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েন পিতা-পুত্র। দুজনের মুখ থেকে বেরিয়ে আসে নির্মম সত্য, ‘অনেক বয়স হয়ে গেল।’



সন্তানকে চিনতে পেরেই বাবা আদরমাখা কণ্ঠে বলেন, ‘আয়, তোকে একটু জড়িয়ে ধরি।’

দুই কোরিয়া ভাগ হয়ে যাওয়ার পর অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে চাইলেও প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই তাদের। তাই দুই কোরিয়ার মধ্যে পুনর্মিলনীর অংশ হিসেবে গতকাল সকালে দক্ষিণ কোরিয়ার ১০০ নাগরিক প্রিয়জনকে একনজর দেখতে উত্তর কোরিয়ায় যান। উত্তর কোরিয়ার অবকাশযাপন কেন্দ্র মাউন্ট কুমগ্যাংগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।



দক্ষিণ কোরিয়ার ৮৭ বছর বয়সী লি ইয়ং-সিলকে খুঁজে বেড়াচ্ছিলেন ছোট বোন লি জাং সিল। বড় বোনের চেয়ে মাত্র তিন বছরের ছোট লি জাং অশ্রুসিক্ত চোখে বাববার বলছিলেন, ‘এই যে দেখো আমি। তোমার ছোট বোন। তুমি আমার কথা শুনছ না কেন?’ কিন্তু আলঝেইমার রোগী বড় বোন তাঁকে চিনতে পারছিলেন না।



মাউন্ট কুমগ্যাংগে আসা সবাই নিয়ে এসেছিলেন পুরোনো ছবি। বিচ্ছেদের আগে তোলা সেসব সাদাকালো ছবি অনেকটাই জীর্ণ। কেউ কেউ নিয়ে এসেছেন বর্তমান পরিবারের সদ্য তোলা ছবি।

পুনর্মিলনীতে আসা উত্তর কোরিয়ার নারীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে এসেছিলেন। আর পুরুষদের বেশির ভাগেরই পরনে ছিল গাঢ় রঙের স্যুট।

গতকাল রাতে তাঁদের জন্য এক ভূরিভোজের আয়োজন করা হয়। আজ তাঁরা আবার স্বজনদের সঙ্গে দেখা করার সুুযোগ পাবেন।



দক্ষিণ কোরিয়া থেকে আসা নাগরিকদের বেশির ভাগেরই বয়স গড়ে ৮৪ বছর। ১০টি বাসে করে গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে তাঁরা বন্দরনগর সোকচো ছাড়েন। এর মধ্যে দুই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় যাত্রায় কিছুটা বিলম্ব ঘটে।



বিচ্ছেদ ঘটেছে—এমন ৫৮টি পরিবারের এসব নাগরিক অনেকে হুইলচেয়ারে করে এসেছেন। অনেকেরই বাসে উঠতে-নামতে অন্যের সহায়তা প্রয়োজন। এর পরও শারীরিক ও মানসিক সমর্থন দিতে তাঁদের হারানো আপনজনদের সামনে আনা হয়।



আপনজনদের সঙ্গে দেখা করতে সবাই বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসেন। আনেন ইনস্ট্যান্ড নুডলস ও পরিবারের ছবি।

৮৫ বছর বয়সী কিম সে-রিন বলেন, ‘আমার বোনের জন্য যে উপহার এনেছি, আশা করি তাঁর পছন্দ হবে। এটি উত্তর কোরিয়ায় তেমন পাওয়া যায় না। আমি তাঁর ও ছোট ভাইয়ের জন্য কিছু মার্কিন ডলারও নিয়ে এসেছি।’



২০০০ সাল থেকে দুই দেশের বাসিন্দাদের মধ্যে এই পুনর্মিলনী ব্যবস্থা চালু হয়। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি সীমান্তবর্তী দ্বীপে উত্তর কোরিয়ার পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনায় এই পুনর্মিলনী স্থগিত করে দেওয়া হয়। দীর্ঘদিন পর এ বছর আবার এটি চালু হলো।



তবে স্বজনদের সঙ্গে যাঁরা দেখা করার সুযোগ পান, তাঁদের থেকে অপেক্ষমাণদের তালিকা অনেক দীর্ঘ। গত বছর দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের মধ্যে যাঁরা স্বজনদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাঁদের মধ্যে তিন হাজার ৮০০ জন মারা গেছেন।

বড় বোনের সঙ্গে দেখা করার পর উত্তর কোরিয়ার ৮১ বছর বয়সী কিম দং-বিন বলেন, ‘এটি আমাদের প্রথম পুনর্মিলনী ও সম্ভবত শেষ।’ খবর এএফপির।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা