,

মায়ের পরকীয়া দেখে ফেলায় খুন হয় শিশুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কাউনিয়ায় আত্মহত্যার ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত করতে গিয়ে মিলেছে হত্যার প্রমাণ। মেয়েকে হত্যা করেছেন তার মা। আটদিন আগে উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, অপমৃত্যু মামলার তদন্তে গিয়ে হত্যা রহস্য উন্মোচিত হয়। এ ঘটনায় মাসহ তিনজন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে মা’কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোহরাব হাওলাদারের স্ত্রী লিপির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান একই ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খান। গত ২৭ মে দুপুরে তারা একান্তে মিলিত হন। আর তা দেখে ফেলে মেয়ে তন্নি আক্তার (১৩)। বিষয়টি তন্নি তার বাবাকে বলে দেবে জানালে পরকীয়া প্রেমিক কবির ও জসিম নামে একজনের সহায়তায় গলায় গামছা পেঁচিয়ে মেয়েকে হত্যা করে ঘরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এরপর মেয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন লিপি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার বলেন, এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন নিহত তন্নির বাবা। গ্রেপ্তার লিপিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত আলামত জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন পরকীয়া প্রেমিক কবির। তিনি ও আরেক সহযোগী জসিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না