,

বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানালো সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি হজযাত্রীদের একটি দল সৌদি আরবের মদিনায় পৌঁছেছে। ইন্দোনেশিয়ার ওই দলটি এরপর মক্কায় যাবে। করোনা মহামারির শুরু হওয়ার পর এই প্রথম বিদেশিরা দেশটিতে হজ করতে যাওয়ার সুযোগ পেলেন। শনিবার (৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মাসে সৌদি সরকার জানায়, এ বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গত বছর ৬০ হাজার ও ২০২০ সালে এক হাজারের কম স্থানীয় মানুষকে এ সুযোগ দেওয়া হয়।

দেশটির হজ মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি বলেন, হজের জন্য ইন্দোনেশিয়া থেকে আসা একটি দলকে আমরা গ্রহণ করেছি। এরপর মালয়েশিয়া ও ভারত থেকে ফ্লাইট আসা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিদেশ থেকে আসা আল্লাহর মেহমানদের গ্রহণ করতে পেরে আমরা খুব খুশি। মহামারির কারণে দুুই বছর এটা সম্ভব হয়নি। তাদের থাকার জায়গা দেওয়া জন্য সৌদি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান মোহাম্মদ আল-বিজাভি।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। যাদের সক্ষমতা রয়েছে তাদের জন্য এটি ফরজ করা হয়েছে। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশগ্রহণ করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না