,

রাস্তায় জ্যাম, মোটরসাইকেলে ১০ কিমি পাড়ি দিলেন তথ্যমন্ত্রী

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে।

সমাবেশে যোগ দিতে বিমানে করে বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে গাড়িতে চড়ে প্রেসক্লাবের উদ্দেশে রওনা হন তথ্যমন্ত্রী। কিন্তু বিমানবন্দর থেকে ইপিজেড এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী ও পুলিশ প্রটোকলের গাড়ি। এর মধ্যে মাগরিবের সময়ও ঘনিয়ে আসে। সমাবেশে যোগ দেওয়ার তাগিদে মন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় তিনি বন্দর থানার ওসির মোটরসাইকেলে চড়ে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে মন্ত্রী সমাবেশে যোগ দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত বিপুলসংখ্যক নারী ও দলীয় নেতৃবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় তাঁকে ঘিরে নেতৃবৃন্দের মুহুর্মুহু স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

এরপরই হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীর্ঘ পথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতা কর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি