,

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী!

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল তালুকদার (২৬) একই ইউনিয়নের ছয়না গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে রাহুল তালুকদারের সঙ্গে বিয়ে হয় করদী গ্রামের পাখি আক্তারের। বিয়ের পর থেকে স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার মীমাংসা চেষ্টা করলেও ব্যর্থ হন মাতুব্বররা। মাসখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবারবাড়ি চলে যান পাখি। গতকাল রাতে মোবাইল ফোনে রাহুলকে তার শ্বশুরবাড়ি ডেকে নেওয়া হয়। পরে শ্বসরোধে হত্যা অভিযোগ ওঠে স্ত্রী ও তার বাবারবাড়ির লোকজনের বিরুদ্ধে। এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত রুহুল তালুকদারের ভাগ্নে সোহরাব তালুকদার বলেন, ‘আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়েছেন। অথচ আমাদের বলছেন, এটি আত্মহত্যা। আমরা এ ঘটনার বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুহুলের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর