,

দেশের মানুষকে যতটা পারি, বাজেটে সহায়তা করব : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করে যাচ্ছি, এ সময়ে আমাদের দেশের মানুষকে যতটা পারি, সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেবো না।’

আজ বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি।

বাজেট পরিকল্পনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান, এর মধ্যে কেমন করে আমাদের অর্থনীতিতে আমরা জায়গা করে নিতে পারি, আমরা আরও কীভাবে গতিশীল করতে পারি সেগুলো বাজেটে জায়গা পেয়েছে।’

বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী হবে- ব্যবসায়ীদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুস্তফা কামাল বলেন, ‘এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না। আমি বলব, আপনারা অপেক্ষা করেন। আমি আগেই বলেছি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে রিলেট করব তখনই যখন আমরা লাভবান হতে পারব।’

অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ থেমে গেলে রাশিয়া বা ইউক্রেন থেকে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি, ভোজ্যতেল আনতে পারলে আমরা লাভবান হবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি