,

প্রেমের টানে নদী সাঁতরে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণী

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সাতক্ষীরার এক তরুণীর। প্রেমের টানে ভালোবাসার মানুষকে বিয়ে করতে সুন্দরবনের নদী ও জঙ্গল পেরিয়ে পশ্চিমবঙ্গের কালিঘাটে গিয়েছিলেন তিনি।

প্রেমিককে বিয়ে করতে ঘণ্টাখানেক সুন্দরবনের মাতলা নদীতে সাঁতার কাটতে হয় তাকে। ভারতে গিয়ে কালিঘাট মন্দিরে বিয়ে করেন দুজনে। কিন্তু এ ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ায় কাল হয়ে দাঁড়াল ওই তরুণীর।

বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গতকাল সোমবার রাতে ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে জানান, গ্রেপ্তার তরুণী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক মাস আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডল নামের এক তরুণের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তার। সেই আলাপ প্রেমে পরিণত হয়। পরে অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নেন এ তরুণী। কিন্তু ভারতে ঢোকার জন্য পাসপোর্ট বা ভিসা না থাকায় সুন্দরবনের জঙ্গলঘেরা নদীপথ দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছান এ তরুণী।

রানিয়া এলাকা থেকে গ্রেপ্তার তরুণীকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর