,

বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সবাই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নেপালে ২২ আরোহী নিয়ে একটি প্লেন নিখোঁজ হয়। বিধ্বস্ত ওই প্লেনের সব আরোহীই মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই প্লেনে ভারতের একটি পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছেন।

ওই পরিবার ছুটি কাটাতে নেপাল যাচ্ছিল। ব্যবসায়ী অশোক কুমার ত্রিপেঠী এবং তার স্ত্রী বৈবভী বান্দেকার ত্রিপেঠীর অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। আদালতের নির্দেশে প্রতি বছরই তারা সন্তানদের সঙ্গে ১০ দিন ছুটি কাটান।

এ বছরও ছেলে দানুস (২২) এবং মেয়ে রিতিকাকে (১৫) নিয়ে তারা ছুটি কাটাতে নেপাল যাচ্ছিলেন। কিন্তু রোববার অনাকাঙ্ক্ষিত ওই দুর্ঘটনায় পুরো পরিবার প্রাণ হারায়।

অশোক ত্রিপেঠী (৫৪) ওড়িশায় একটি কোম্পানি পরিচালনা করেন। অন্যদিকে বৈবভী ত্রিপেঠী (৫১) মুম্বাইয়ের একটি বাণিজ্যিক ফার্মে দায়িত্ব পালন করছিলেন।

তারা এয়ারের ওই প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। পরে স্থানীয় সময় রোববার সকালে প্লেনটি নিখোঁজ হয়। ৯এন-এইটি প্লেনটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এর আগে ২০১৮ সালে ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেন ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে গেলে ৫১ আরোহী নিহত হন। মোট ৭১ জন আরোহী নিয়ে ঢাকা ছেড়েছিল ওই প্লেনটি। এরপর ২০১৯ সালের এপ্রিলে দেশটিতে আরও একটি প্লেন দুর্ঘটনায় তিনজন নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি