,

ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, দুজনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : আকস্মিক ঝড় ও ভারী বষর্ণে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর ঝড় আঘাত হানে। ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিভিন্ন এলাকায় প্রায় একশ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। প্রাণ গেছে দুজনের।

স্থানীয় প্রশাসনের বরাতে আজ মঙ্গলবার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঝড়ে গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা অনেক গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরি বাগে গাছচাপা পড়ে মৃত্যু হয় বসির নামে আরও এক ব্যক্তির।

আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়। এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না