,

কানের শুরুতেই পুরস্কার জিতল পাকিস্তান

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে গিয়েই পুরস্কার জিতে নিলো পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। গতকাল শুক্রবার রাতে উৎসবের পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুরি প্রাইজের পুরস্কারটি তুলে দেওয়া হয় ‘জয়ল্যান্ড’র নির্মাতা সায়েম সাদিকের হাতে।

পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত ‘জয়ল্যান্ড’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও। এতে অভিনয় করে নজর কেড়েছেন লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান। এ ছাড়াও অভিনয় করেছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা।

পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ছাড়াও ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ফ্রান্সের ছবি ‘দ্য ওর্স্ট ওয়ানস’। এটি পরিচালনা করেছেন লিজ আকোকা ও রোমান গ্যুরে। ‘মেট্রোনম’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন আলেকসান্দ্রু বেল্ক।

এ ছাড়া ফিলিস্তিনের সিনেমা ‘মাহা হাজ’র জন্য সেরা চিত্রনাট্যর পুরস্কার জিতেছেন মেডিটেরানিয়ান ফিভার। বেস্ট পারফর্মারের পুরস্কার জিতে নিয়েছেন ভিকি ক্রিপস (করসেজ) এবং অ্যাডাম বেসা (হারকা)। ফেভারিট অ্যাওয়ার্ড পেয়েছেন রোডিও (লোলা কিভোরন)।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি