,

দেশের অর্থনীতিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে : রেজা কিবরিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘দেশের অর্থনীতি ফরমালিন অর্থনীতি হয়ে গেছে। সরকার ফরমালিন দিয়ে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, এই সরকার যেভাবে টাকা পাচার করেছে, অল্প সময়ের মধ্যে দেশকে শ্রীলঙ্কার মতো পরিণতি ভোগ করতে হবে।’

‘সারা দেশে বিরোধী ও ভিন্নমতের মানুষের ওপর বর্তমান সরকারের দমন-পীড়ন, হামলা- মামলা, হয়রানি-হুমকির প্রতিবাদ ও গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে’ আজ শনিবার গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রেজা কিবরিয়া।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশের অর্থনীতি যখন ভেঙে পড়বে, মন্ত্রী-এমপিরা বউ-বাচ্চা নিয়ে বিদেশে চলে যাবে। তারা সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই সেখানে চলে যাবে।আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন, পত্র-পত্রিকায় আসবে- তাদের স্বজনরা কি পরিমাণ টাকা পাচার করেছে। অনেকে সেগুলো নিয়ে ধরা পড়েছে। এই সব টাকা ফেরত আনা হবে।’

পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদেরর কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন, গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে সমাবেশ করে দলটি। সমাবেশে যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ আতাউল্লাহরের পরিচালনায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, ফারুক হাসান, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন, মিয়া মশিউজ্জামান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি