,

হত্যা মামলা আসামির গলাকাটা লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় এনামুল হক নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক স্কুলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

এনামুল হক (৩০) উপজেলার হাপুনিয়া কলোনি এলাকার বাসিন্দা। তিনি সাত বছর আগে একই এলাকার সালমা খাতুন নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এনামুলের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এলাকাবাসী জানান, প্রায় ৭ বছর আগে এনামুল নিজ এলাকায় সালমা খাতুন নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেন। ওই ঘটনায় এনামুল প্রায় তিন বছর কারাভোগ করেন। চার বছর আগে জামিনে ছাড়া পান তিনি। এরপরে থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এনামুল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর