,

হাজিরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীরা এ বছর সব ধরনের খরচ ছাড়াও অতিরিক্ত ১ হাজার ২০০ ডলার সঙ্গে নিতে পারবেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিনিময় বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা সব খর বাদ দিয়ে ১ হাজার ২০০ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

এবার হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্যাকেজ ঘোষণার পর ফের সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন প্যাকেজ অনুযায়ী প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২-এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সাথে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না