,

মামার পা ভেঙে দিলেন ভাগনেরা

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে মামার পা ভেঙে দিয়েছেন ভাগনেরা। আজ বৃহস্পতিবার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জুলহাস উদ্দিনকে (৫৫) উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বুড়িরচালা গ্রামের জুলহাস উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তির ওয়ারিশানা নিয়ে বড় বোন জমেলা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় বোন তার স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে জুলহাসের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ছোট ভাই জুলহাসের পায়ের হাড় ভেঙে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য