,

গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রাণিসম্পদ অফিস ঘেরাও

news-image

রংপুর ব্যুরো : গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদে প্রাণিসম্পদ অফিস ঘেরাওসহ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রংপুরের খামারিরা। বুধবার দুপুরে তারা এই কর্মসূচী পালন করে।

এসময় খামারীরা দুধের দাম বাড়ানো, খামারি পর্যায়ে আগামী বাজেটে গো খাদ্যে ভুর্তুকি প্রদান, প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নি¤œমানের গুড়ো দুধ আমদানি বন্ধ, গো খাদ্যের ভেজাল রোধে কার্যকর ভুমিক্ষা রাখাসহ গো খাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা ও সরকারের পক্ষ থেকে খামারিদের ঘাষ চাষের জন্য জমি বরাদ্দ দেয়াসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এ দাবিগুলো অচিরে না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন খামারিরা।

বিক্ষোভ-ঘেরাও কর্মসূচীতে রংপুর বিভাগীয় ও জেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম আসিফ, সহ-সভাপতি ম্ইুব ইবনে ফেরদৌস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও ওয়েজ করনী বাবু, সুজন পাটোয়ারী প্রমুখ। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে খামারিদের ৬ দফা দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণের আশ^াস দেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. ওয়ালিউর রহমান আকন্দ। এসময় তিনি খামারিদের ৬ দফা দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন। এতে রংপুরের প্রায় ৫ শতাধিক খামারি অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি