,

পরিবার নিয়ে কটূক্তির কারণেই স্কুলে হত্যাকাণ্ড?

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দুকধারীর এক সহপাঠী।

তিনি জানান, গতকাল টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েকদিন আগে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিল সালভাদর রামোস।

ওই সহপাঠী জানান, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য অন্যদের কটুক্তির শিকার হতে হয়েছিল রামোসকে। এক পর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়ে সে।

সিএনএনকে তিনি বলেন, ‘সে আমাকে এখানে সেখানে মেসেজ দিতো। চারদিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়। সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক। আমার কাছে মনে হলো, তার কাছে এসব কেন? আর তার মনোভাব ছিল এমন যে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার সাবেক এই সহপাঠী। কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করতো বলে জানান তিনি।

সিএনএন জানিয়েছে, এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিনদিন আগে ইনস্টাগ্রামে দুটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল রামোস। একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল। অ্যাকাউন্টটি সালভাদর রামোসেরই ছিল বলে তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না