,

কোয়াড সম্মেলনের কাছে উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান

news-image

অনলাইন ডেস্ক : জাপানের টোকিওতে চলমান কোয়াড নিরাপত্তা সম্মেলনে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। এর মধ্যেই জাপান সাগরের ওপর দিয়ে যুদ্ধবিমানের যৌথ মহড়া চালিয়েছে চীন-রাশিয়া।

আজ মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এ ঘটনায় চীন ও রাশিয়ার কাছে জাপানের পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানানো হয়েছে বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন। টোকিওতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোয়াডের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় পৌঁছায়নি। কিন্তু গত নভেম্বর মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকের ডগায় যৌথ বিমান মহড়া চালাল চীন-রাশিয়া।

নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এ ছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ ছাড়া একটি রাশিয়ান গোয়েন্দা বিমান জাপানের হোক্কাইডু দ্বীপের উত্তর দিক থেকে মধ্য জাপানোর নোতো উপদ্বীপে উড়ে গেছে। কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর