,

দাউদ ইব্রাহিমের গতিবিধি ফাঁস করলেন ভাগ্নে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই শহরে ৭০-এর দশকে কুখ্যাত ডি কোম্পানি গড়ে তুলেছিলেন দাউদ ইব্রাহিম। গ্যাংস্টার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে নাম জড়িয়েছে তার। ভারতের বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল পাকিস্তানের করাচিতে আশ্রয় নিয়েছে দাউদ। কিন্তু বরাবরই তা অস্বীকার করেছে পাকিস্তান। এবার তার গতিবিধি ফাঁস করলেন তার ভাগ্নে আলিশা পার্কার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়, আলিশা পার্কার দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে। তিনি ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে (ইডি) জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছেন। তবে তিনি ও তার পরিবারের কেউ দাউদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। তবে দাউদের স্ত্রী মহাজাবিন আলিশার স্ত্রী ও বোনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

আত্মীয়ের স্বীকারোক্তিতে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকা নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এ নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তবে এখনও পর্যন্ত তার অবস্থানটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি অবস্থান পরিষ্কার হয়ে যায় তবে কেন্দ্রীয় সরকারের এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি