মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উসমান খাঁ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল প্রথম খণ্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উসমান কোকাইল প্রথম খণ্ড গ্রামের করিম খাঁ ও মর্জিনা বেগমের পুত্র।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বওলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র উসমান খাঁ মঙ্গলবার সকালে প্রতিবেশী আছির বিশ্বাসের পুকুরে একাই গোসল করতে যায়। তখন পুকুর ঘাটে থাকা সেচ পাম্পের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে যায় সে।

পরে তার উসমানকে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা