মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির আঙিনায় বন্যার পানি, নৌকায় ধান শুকাচ্ছেন কৃষক

news-image

জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের কৃষক শামীম আহম্মেদ। টানা বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে পারছিলেন না তিনি। প্রায় ১৫ দিন বৃষ্টির পর রোদ উঠলেও বাড়ির আঙিনা পর্যন্ত বন্যার পানি থাকায় পড়েন বিপাকে। তাই ইঞ্জিনচালিত নৌকার ওপর শুকাতে শুরু করেন ধান।

কৃষক শামীম আহম্মেদের ধান শুকানোর এ পদ্ধতি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সাড়া ফেলেছে। এছাড়া অনেকে পাকা সড়ক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের উঁচু মাঠে ধান শুকাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলাজুড়ে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২৩ মে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বৃষ্টি আর না হলে দুদিনের মধ্যেই পানি বিপৎসীমার নিচে চলে আসবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

এদিকে গত দুই সপ্তাহ ধরে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি হাওরে প্রবেশ করায় উপজেলাজুড়ে চরম দুর্ভোগ দেখা দেয়। বন্যার পানি ও শ্রমিক সংকটের কারণে উপজেলার প্রায় ২০ শতাংশ বোরো ধান কৃষকরা এখনো ঘরে তুলতে পারেননি।

সোমবার সকাল থেকে পানি কমতে থাকায় ধান ঘরে তোলা শুরু করেন। শ্রমিকদের সঙ্গে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ পরিবারের লোকজনকে ধান কাটতে দেখা গেছে। এদিকে বেশ কয়েক দিন পর রোদ উঠলেও বাড়ির আঙিনা ও আশপাশের জায়গায় পানি উঠে পড়ায় কৃষকরা ধান শুকাতে হিমশিম খাচ্ছেন। আবার জায়গার অভাবে অনেকে বেছে নিয়েছেন দূর-দূরান্তের পাকা সড়ক, খোলা জায়গা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উঁচু মাঠ।

কৃষক শামীম আহম্মেদ বলেন, ‘এ বছর আট একর জমিতে বোরো ধান চাষ করেছি। এর মধ্যে পাঁচ একর জমির ধান কেটেছি। বাকি ধান পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। সোমবার সকাল থেকে পানি কমতে থাকায় শ্রমিকরা কোনো রকমে ওই ধান কাটতে শুরু করেছে। তবে বেশিরভাগ ধান পানিতে নষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বেশ কয়েক দিন ধরে রোদ না থাকায় কাটা ধান ঘরে থাকতে থাকতে অঙ্কুর (চারা) গজিয়েছে। সোমবার রোদ উঠলেও বাড়ির আঙিনায় কোমর সমান পানি। তাই দুটি নৌকার ছাদে অল্প অল্প করে ধান শুকাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু