,

প্রবাসে নারীর ‘পরকীয়া’, দেশে এসে গেল প্রাণ

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সাবেক স্ত্রী রেশমা আক্তারকে হত্যার অভিযোগে মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১০।

গতকাল রোববার রাত ১০টার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

নিহত রেশমার বোন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নুরুল ইসলামসহ দুই-তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর ডিআইজি মাহফুজুর রহমান জানান, রেশমা আক্তার প্রথমে কাতারে ছিলেন। পরে জর্ডান ঘুরে দেশে আসেন। কাতারে থাকার সময় প্রবাসী এক তরুণের সঙ্গে তার সম্পর্ক ছিল—এমন সন্দেহে নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এরপর স্ত্রী রেশমাকে তালাক দেন নুরুল ইসলাম। সম্প্রতি দেশে ফেরেন রেশমা।

তিনি আরও বলেন, দেশের ফেরার পর রেশমাকে নিয়ে আবার সংসার করার প্রলোভন দেখিয়ে হত্যার পরিকল্পনা করেন নুরুল। গত ১৭ মে রাতে পরিকল্পিতভাবে রেশমাকে মডেল থানার বরিশুর এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে ধারালো চাকু দয়ে গলা কেটে নুরুল হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি