,

ছয় বিভাগে হতে পারে বৃষ্টি, ঢাকা-খুলনায় তাপমাত্রা শুষ্ক

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের তাপমাত্রা অনেকটা শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

সোমবার (২৩ মে) আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য থেকে জানা যায়, আজ দেশের ছয় বিভাগে বৃষ্টিপাত হতে পারে। ছয় বিভাগের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক কম পরিমান বৃষ্টিপাত হতে পারে।

আর একইদিনে ছাড়া খুলনা ও ঢাকার আবহাওয়া অনেকটা শুষ্ক অবস্থায় থাকতে পারে।

এদিকে সারাদেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে আগের তুলনায়। বিগত ২৪ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনও তাপমাত্রা বৃদ্ধির দিকেই থাকবে। এই সপ্তাহের শেষের দিক থেকে আবারও বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না