,

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত ও আরেক জন আহত হয়েছে।

ইসরায়েলি সেনাদের হামলা ও স্বেচ্ছাচারী হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন পুরো পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে তখন জেনিন শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালালো ইহুদিবাদী বাহিনীটি।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানায়, শনিবার (২১ মে) সকালে ইসরায়েলি বাহিনী হাইফা সড়কে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইহুদিবাদী বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত ও ১৮ বছর বয়সী এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় নিহত কিশোরের নাম আমজাদ আল-ফায়েদ বলে জানিয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পশ্চিম তীরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে জেনিন শরণার্থী শিবির তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এর মাঝেই প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করেছে। এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর