,

জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে পোস্ট, দিল্লির অধ্যাপক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে জ্ঞানবাপি মসজিদ ইস্যু নিয়ে পোস্ট দেওয়ার পর ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের শিক্ষক রতন লালকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

বারানসির জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে যে দাবি করা হচ্ছে, তাকে প্রশ্নবিদ্ধ করে ওই পোস্ট দিয়েছিলেন রতন লাল।

গতকাল উত্তর দিল্লির সাইবার পুলিশ স্টেশনের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। রতন লালের বিরুদ্ধে ধর্মকে ভিত্তি করে দুটি গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

রতন লালের বিরুদ্ধে এফআইআরটি দায়ের হয় গত মঙ্গলবার রাতে। ভিনিত জিন্দাল নামে দিল্লিভিত্তিক এক আইনজীবী পুলিশকে অভিযোগ করার পর এ ব্যবস্থা নেওয়া হয়। জিন্দাল অভিযোগ করেন, রতন লাল সম্প্রতি ‘শিবলিঙ্গ নিয়ে একটি অবমাননাকর, উসকানি ও উত্তেজনামূলক পোস্ট শেয়ার করেছেন। তিনি আরও বলেন, ইস্যুটি খুব স্পর্শকাতর এবং তা আদালতের পর্যবেক্ষণে আছে।

এর আগে নিজের পোস্ট নিয়ে রতন লাল বলেন, ‘ভারতে আপনারা যদি কোনো কিছু নিয়ে কথা বলেন, তাহলে কোনো একজনের কিংবা অন্যদের অনুভূতিতে আঘাত লাগে। সুতরাং এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ এবং এ ব্যাপারে আমার বেশ কিছু পর্যবেক্ষণ আছে। এ ব্যাপারে লিখতে গিয়ে আমি সতর্কভাবে ভাষা ব্যবহার করেছি। আমি নিজেই নিজের জন্য লড়ব।’

শিক্ষকতা পেশার পাশাপাশি আম্বেদকারনামা নামের একটি সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন রতন লাল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি