,

মাঠে সকলের সামনেই জাভি-নেইমারের হাতাহাতি! (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্কউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইতিহাসের একমাত্র ক্লাব হিসেবে দ্বিতীয়বার ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়ে বার্সেলোনা। আর সেই শিরোপা নিয়ে স্পেনে ফেরার পরই ঘটে এক অন্যরকম ঘটনা।

শিরোপা উৎসবের মাঝে হঠাৎ করেই যেন ছড়িয়ে পড়ল বিতর্কের রেশ। টিমবাসে ট্রফি প্যারেডের সময় দলের সেরা তারকা জাভির পা ধরে টেনে মজা করছিলেন নেইমার। আর তাতে এতটাই চটে যান জাভি। এরপর জাভি ধাক্কা মারেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। শুধু তাই নয়, এরপর গালিগালাজও করেন কাতালান ক্লাবকে বিদায় বলে দেয়া জাভি হার্নান্দেজ।

এক পর্যায়ে ক্রুদ্ধ জাভি আবার নেইমারকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামলাতে বাকি সতীর্থদের মধ্যস্থতা করতে হয়। নেইমার মুখে কিছু না বললেও বাকি সময়টা নাকি জাভির সঙ্গে কোনও কথা বলেননি। তবে এই ব্যাপারে জাভি-নেইমার কারোরই কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে এই ঘটনা ভুলে নেইমার এখন কার্লোস দুঙ্গার মনোযোগী ছাত্র। কেননা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় পুরো ব্রাজিলের ভারই যে নেইমারের কাঁধে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে