,

‘কীভাবে স্বামীকে খুন করা যায়’ গল্পের লেখিকা নিজেই স্বামী হত্যায় অভিযুক্ত

news-image

অনলাইন ডেস্ক : এক সময় নিজেই গল্প লিখেছিলেন ‘হাউ টু মার্ডার ইয়োর হাসবেন্ড’। সেই লেখিকাই এবার স্বামী খুনের দায়ে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে। ন্যান্সি ক্র্যাম্পটন ব্রোফি নামের ৭১ বছরের ওই লেখিকাকে আদালতে তোলা হয়েছে। তার স্বামীর নাম ড্যানিয়েল ব্রোফি।

অক্সিজেন ডটকম নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে বাদীপক্ষের আইনজীবী ওই লেখিকার কাছে জানতে চান, ‘আপনার স্বামীকে যখন খুন করা হয়েছে, সেই সময় আপনি যে সেখানে ছিলেন, …ঠিক একই ধরনের বন্দুক যা আপনার কাছে রয়েছে, তা নিয়ে হাজির ছিলেন, যে বন্দুকটি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।’

উত্তরে ক্র্যাম্পটন বলেন, ‘এই লোকটাকে খুন করলে আমার মনে থাকত, কারণ আমার মেমোরি ইস্যু আছে। যদি আমি গুলি করে থাকতাম, তাহলে তার সমস্ত দৃশ্য পুঙ্খানুপুঙ্খ আমার মনে থাকত।’

লেখিকা ক্র্যাম্পটন ‘দ্য রওং হাসবেন্ড’, ‘রওং নেভার ফেল্ট সো রাইট’-এর মতো কাহিনির জন্য বিখ্যাত হয়েছেন। যে লেখিকা নিজে স্বামী হত্যা নিয়ে রোমহর্ষক কাহিনি লিখেছেন এককালে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বামী হত্যার। লেখিকা যে বন্দুক ব্যবহার করেছেন এই খুনে, তার ব্যারেল খুঁজে পাওয়া যাচ্ছে না। যা তিনি ‘ই বে’ থেকে কিনেছেন বলে জানা গেছে।

মূলত, এই খুনের নেপথ্যে যে কারণ উঠে আসছে তা হলো টাকা! বহুদিন ধরে মর্টগেজের (বন্ধক) টাকা শোধ করতে পারছিলেন না ক্র্যাম্পটন। তবে রয়েছে ১.৪ মিলিয়ন মার্কিন ডলারের বীমা। আর তা পেতেই তিনি স্বামী ড্যানিয়েলকে হত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।

বাদীপক্ষের আইনজীবী বলছেন, ক্র্যাম্পটনের গাড়িকে দেখা গিয়েছিল সেই জায়গায় যেখানে তার স্বামী খুন হন। এ নিয়ে প্রশ্ন করলেই ক্র্যাম্পটন বলছেন, তিনি লেখালিখির জন্য ‘অনুপ্রেরণা’ সংগ্রহ করতে সেই এলাকা দিয়ে সেই সময় ঘুরে বেড়াচ্ছিলেন। ২০১৮ সাল থেকে আজ ২০২২ সাল, এখনও খোঁজ মেলেনি সেই বন্দুকের ব্যারালের। যার মধ্যে লুকিয়ে রয়েছে এই খুনের বহু সূত্র। একাধিক তথ্য-প্রমাণ বলছে খুনের নেপথ্যে লেখিকা নিজে। অথচ লেখিকা বলছেন অন্য কথা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর