,

ডিজের তালে মত্ত বর, লগ্ন বয়ে যাওয়ায় অন্যজনকে মালা পরালেন কনে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের লাগাম ছাড়া আনন্দে বিপুল ফুর্তিতে মেতেছিলেন এক যুবক। এমন ফুর্তি যে তাতে বিয়েই ভেস্তে গেল তার। আসলে অবস্থা এমন হয় যে বিরক্ত হয়ে ওই ছেলের সঙ্গে বিয়ে বাতিল করে কনের পরিবার। এমনকি অন্য যুবকের গলায় মালা দেন তরুণী। সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের রাজস্থানের একটি গ্রামে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলার চেলনা গ্রামে বিয়ে ছিল সুনীল নামে এক যুবকের। বিয়ের লগ্ন ছিল রাত ১টা ১৫ নাগাদ। সময় মতোই রাত ৯টা নাগাদ সেজেগুজে নিজের বাড়ি থেকে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সুনীল। সঙ্গে ছিল বিপুলসংখ্যক বরযাত্রীও। কিন্তু তারপরও লগ্নের আগেভাগে বিয়ের মণ্ডপে পৌঁছাতে পারেনি তিনি। কিন্তু কেন?

অভিযোগ, বরযাত্রীদের মধ্যে ছিলেন সুনীলের বন্ধুরাও। তাদের সঙ্গে মদ্যপান করেন সুনীল। এরপর ডিজে’র তালে শুরু হয় তুমুল নাচ। সেই নাচ আর শেষ হয় না! লগ্নের সময় পেরিয়ে গেলেও হুঁশ ছিল না বরের। এদিকে, কনেপক্ষ মণ্ডপ সাজিয়ে বসে ছিল অপেক্ষায়। একটা সময় বেজায় বিরক্ত হন তারা। পরে তারা কঠিন সিদ্ধান্ত নেন। তাদের যুক্তি, যে ছেলে ফুর্তির চোটে বিয়ের লগ্ন ভুলে যায়, তার হাতে নিজেদের মেয়েকে তুলে দেওয়া উচিত কাজ হবে না। তাই মত্ত সুনীলের জন্য অপেক্ষা না করে ওই সময়েই নিজেদের মেয়ের বর বদলে ফেলেন তারা। সুনীল যখন বিয়ের মণ্ডপে পৌঁছান ততক্ষণে নতুন পাত্রের গলায় মালা দিয়ে ফেলেছেন কনে। পরে বরপক্ষ অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। তারা উভয়পক্ষকে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর