,

ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন- নবম শ্রেণির ছাত্রী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আওয়াল বলেন, নবম শ্রেণিতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় নবম শ্রেণির শ্রেণিকক্ষ থেকে ছাত্রীদের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে চার ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের মধ্যে হিতৈষী রায়ের কপালে কেটে যায়। বাকি তিন ছাত্রী হাতে ও পিঠে আঘাত পেয়েছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক আহত চার ছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত তিন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং হিতৈষী রায়ের কপালে সেলাই দেয়া হয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চার ছাত্রীকেই বাড়ি পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ, রংপুরে চিকিৎসা নিচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না