,

সামরিক সহায়তা চাইলো মিয়ানমারের ছায়া সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করতে সামরিক সাহায্যের আহ্বান জানিয়েছে দেশটির ছায়া সরকার। বুধবার পশ্চিমা দেশগুলোর নিকট এ আহ্বান জানান ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রতিরক্ষা মন্ত্রী ইয়ে মোন।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ছায়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ে মোন রাশিয়ার বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে যেভাবে সহায়তা করা হচ্ছে, সেই ধরনের সহায়তা চেয়েছেন পশ্চিমা দেশগুলোর নিকট।

তিনি বলেন, মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান আমাদের জন্য নৈতিক সমর্থন এবং আমরা এর জন্য কৃতজ্ঞ। আমরা যদি অস্ত্র এবং তহবিলের মতো শারীরিক সমর্থন পাই তাহলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ হবো।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এর কয়েক দিন পর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।

এপ্রিলে মিয়ানমারে চলমান সেনাশাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ‘ছায়া সরকার’ গঠন করে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সংসদ সদস্যদের জোট। এই ছায়া সরকারে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পাশাপাশি দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাজনীতিকেরাও রয়েছেন। তারা আত্মগোপনে থেকে এ ছায়া সরকার পরিচালনা করছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না