,

ক্ষমতা কমলো পরিকল্পনামন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর আর্থিক ক্ষমতা কমানো হয়েছে। এখন থেকে মন্ত্রী কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না। আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।’

তিনি বলেন, ‘আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে।’

সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি