,

আলোচনায় ‘সখী ভালোবাসা কারে কয় রিটার্নস’

news-image

বিনোদন প্রতিবেদক : ১০ বছর আগে ‘সখী ভালোবাসা কারে কয়’ গানের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ মিলন। প্রথম গানেই আশাতীত সাড়া পেয়েছিলেন। গানটির ১০ বছর পূর্তিতে নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে ‘সখী ভালোবাসা কারে কয় রিটার্নস’। আর প্রকাশের পর থেকেই গানটি দারুণ সাড়া জাগিয়েছে।

সিডি চয়েসের ঈদ আয়োজনে এরই মধ্যে গানটি ইউটিউবে প্রায় দেড় মিলিয়ন ভিউ পেয়েছে। ঈদে প্রকাশিত গানগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছে মিলনের এই গানটি। সজীবের কথায় গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর পুনসংগীতায়োজন করেছেন রাফী মোহাম্মদ। শুভ্র মেহরাজের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন মোহাম্মদ মিলন ও অলঙ্কার চৌধুরী।

কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন বলেন, ‘এই গানটি আমার জীবনের প্রথম মৌলিক গান। আমার ক্যারিয়ারের ভীত এই গানের উপর দাঁড়িয়ে। পুরোনো দিনকে নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য শ্রোতা পছন্দের শীর্ষে থাকা গানটি নতুন করে প্রকাশ পেল। সত্যি বলতে কী গানটি নিয়ে আশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না