,

রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে চান মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : যানজট নিরসনে রাত ৮টার পর রাজধানীতে দোকানপাট বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।আজ সোমবার মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলনে, ‘রাত ৮ টার দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসা ছাড়াও আরও বেশ কিছু ভালো দিক কিন্তু আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।’

মেয়র বলেন, ‘দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে, আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন।রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।’

তাপস বলেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রম চালু করতে সমর্থ হয়েছি। ২০২১ সালের ডিসেম্বর মাসে ঘাটারচর থেকে কাঁচপুর যাত্রাপথে পরীক্ষামূলকভাবে বহু আকাঙ্ক্ষিত ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু করে। আরও তিনটি নতুন যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করার লক্ষ্যে আমাদের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে।’

এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতিমুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্তের দিক প্রতিষ্ঠানের তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না