শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপানের ভিডিও ভাইরাল, ৪ ছাত্রী বহিষ্কার

news-image

গাজীপুর প্রতিনিধি : ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীর সবাই টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার ওই চার শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে বহিষ্কারের বিষয়টি অবগত করেন কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীদের ধূমপান করতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি গত ২০ এপ্রিল নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। তখন স্কুল বন্ধ থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রীরা এ বিদ্যালয়ে পড়লে তারা অন্য শিক্ষার্থীদের তিরস্কারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। তাই তাদের অভিভাবকদের ডেকে এনে অন্য বিদ্যালয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুঠোফোনে বলেন, ছাত্রীদের ধূমপানের বিষয়ে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ