,

বিএনপি কী চায় নিজেরাও জানে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি আসলে কি চায়? তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ, আবার কখনো চায় জাতীয় সরকার।

‘এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কি চায়? যা তারা নিজেরাও জানে না’, বলেন সেতুমন্ত্রী। আজ রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

জনগণ নাকি বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানেন যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য। যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।

নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায় বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশ ও জাতি নাকি ক্রান্তিকাল অতিক্রম করছে- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।

দেশ কোন পথে যাবে তার ফয়সালা নাকি রাজপথে হবে, মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, ‘বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা। তাদের যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। ’

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়, সর্বোপরি বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

তার বক্তব্যকে বিকৃতি করে মির্জা ফখরুল বারবার পাচারের কথা বলছেন- এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নেতা তারেক রহমান দণ্ডিত, পলাতক আসামি, অর্থ পাচারের অভিযোগে ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছে এবং বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।

তাহলে নিজেদের এত ধোঁয়া তুলসিপাতা ভাবার কোনো কারণ আছে কী? তা আপনার (মির্জা ফখরুল) কাছে জানতে চাই, যোগ করেন সেতুমন্ত্রী। ব্রিফিংয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না