,

আমিরাতের নতুন প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান

news-image

মুহাম্মদ মোরশেদ আলম,ইউএই
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছেন।

৬১ বছর বয়সী এই নেতা দেশের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে তার ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন।

শেখ মুহাম্মদ বিন জায়েদ ২০০৪ সাল থেকে আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে আবুধাবির ১৭তম শাসক।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ফেডারেল সুপ্রিম কাউন্সিলের এক সভায় সবার সম্মতিতে শেখ মোহাম্মদ বিন জায়েদকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও ইউএই’র প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের শাসকরা সেখানে উপস্থিত ছিলেন।

শেখ মোহাম্মদ বিন জায়েদ ২০০৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি আমিরাতের সশস্ত্র বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক সামরিক সংস্থার কাছে ব্যাপক প্রশংসিত।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ। তিনি বলেন, কাউন্সিল তার পূর্ণ আস্থা প্রকাশ করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের জনগণ নতুন প্রেসিডেন্টের পাশে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি