,

ক্রিমসন কাপ’-এ নুসরাত ফারিয়ার মুগ্ধতা

news-image

‘বিনোদন ডেস্ক : বিশ্ব বিখ্যাত আমেরিকান চেইনশপ ‘ক্রিমসন কাপ’র বিভিন্ন শাখা রয়েছে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা এবং সর্বশেষ গেলো ঈদে রাজধানীর খিলগাঁওতে ‘ক্রিমসন কাপ’র নতুন শাখা’র উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশে পরিচালনা করছেন উপল।

এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া দ্বিতীয়বারের মতো ক্রিমসন কাপ’র নতুন শাখার উদ্বোধন করেন। মূলত উপলের আহবানে তিনি ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার উদ্বোধনে অংশগ্রহণ করেন। নূসরাত ফারিয়ার প্রিয় কফিশপ ‘ক্রিমসন কাপ’। সেখানকার ক্রিমসন কাপ মকা, হেজেলনাট লাতে, যতোধরনের পেস্ট্রি আছে, স্যান্ডইউইচ নুসরাত ফারিয়ার ভীষণ প্রিয়। তাই তার পরিবারের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা তার জরুরী কোন মিটিয়েংর কাজ তিনি ‘ক্রিমসন কাপ’-এই করে থাকেন। নিজের প্রিয় কফিশপে’র নতুন শাখার উদ্বোধনে উপলের আহবানে তাই বেশ ভালো লাগা নিয়েই অংশগ্রহণ করেছেন নূসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া বলেন,‘ঈদের আগেই ক্রিমসন কাপের নতুন শাখার উদ্বোধনীতে অংশ নিয়েছিলাম। যে কারণে আমার কাছে এবারের ঈদটা যেন একটু বেশিই ভালো ছিলো। কারণ আমার কাছে মনে হয়েছে ক্রিমসন কাপ’র পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমার নিজেরই ভালো লেগেছে। আমার সৌভাগ্য যে আমি বারবার ক্রিমসন কাপের এমন উদ্বোধনীতে আসতে পারি, আমাকে নিমন্ত্রণ জানানো হয়। বিশেষ ধন্যবাদ প্রিয় উপল ভাইকে। আমি যখনই সময় পাই পরিবার, বন্ধু বান্ধবদের নিয়ে ক্রিমসন কাপ-এ চলে আসি। আবার কোন মিটিং থাকলে আমি এখানেই আসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায় ক্রিমসন কাপ যেন আমার নিজের সবচেয়ে পছন্দেরই একটি জায়গা, যেখানে আসলে ভীষণ আপন মনে হয় পরিবেশটাকে।’

উপল বলেন,‘নুসরাত ফারিয়াকে ধন্যবাদ ক্রিমসন কাপ পরিবারের সাথে থাকার জন্য, সময় দেবার জন্য। ক্রিমসন কাপ শুধু নুসরাত ফারিয়ারই প্রিয় নয় তার প্রজন্মের সবার কাছেই আরো অধিক প্রিয় হয়ে উঠুক এটাই আমার স্বপ্ন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না