,

নিজেকে নির্দোষ দাবি করলেন ডা. সাবরিনা

news-image

আদালত প্রতিবেদক : করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী। আত্মসপক্ষ শুনানিতে তিনিসহ আটজন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিরা এ নির্দোষ দাবি করেন। আদালত আগামী ২৫ মে মামলায় যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন।

নির্দোষ দাবি করা অপর আসামিরা হলেন ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা আক্তার পাটোয়ারী, বিপুল দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা রুমা।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, মামলাটিতে মোট ৪০ জনের সাক্ষ্যগ্রহণ করার কথা ছিল। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ২৬ জন সাক্ষীকে আদালতে তোলা হয়। গত ২০ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আদালত আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেন।

মামলার নথি থেকে জানা যায়, ভুয়া করোনা সার্টিফিকেট ডিজাইন করার অপরাধে ২০২০ সালের ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ূন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। পরে হিরুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জেকেজির সিইও আরিফুলসহ চারজনকে আটক করে।

সিইও জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর নির্দেশেই সব কিছু হয়েছে। এরপর ওই বছর ১২ জুলাই ডা. সাবরিনা চৌধুরী গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৩ জুলাই ৩ দিনের রিমান্ডে নেওয়া হয় সাবরিনাকে। এ মামলায় ২৩ জুন আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে সকল আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না