,

নিউমার্কেটে সংঘর্ষের দুই সূত্রপাতকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাতকারী ওয়েলকাম ফাস্টফুড কর্মচারী কাওসার ও বাবু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল ঘটনার দিন বিকেল ৫টায় ওয়েলকাম ফাস্টফুডের বাপ্পি ও ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর সাথে ইফতারের টেবিলপাতা নিয়ে ঘটনার সূত্রপাত। যা সিসিটিভির ফুটেজে দেখা যায়। এই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ।

এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় চলে সংঘর্ষ। দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের তৃতীয় দিন বুধবার সারাদিন থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সন্ধ্যার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনদিনের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হন। উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়ে ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষে সাংবাদিকসহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।

ওই সংঘর্ষের এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি, যেগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না