,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনাম একই ধরনের উন্নয়নের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। এ কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে।

আজ মঙ্গলবার ভিয়েতনাম দূতাবাসে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।

ফাম ভিয়েত চিয়েন বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে দুই দেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী হলেও এটাকে একটা সুযোগ হিসেবে নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কিছু বের হয়ে আসে বলেও জানান তিনি।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে ডিক্যাবের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ফাম ভিয়েত চিয়েন।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সভাপতি রেজাউল করিম লোটাস, সাবেক সভাপতি রাহীদ এজাজসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সায়িদ এম রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না