,

টানা দুই টেস্ট খেলার মানসিকতা নেই টাইগারদের : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে জয়ের ধারাবাহিকতা থাকলেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এখনো আসেনি। টেস্ট ক্রিকেটে জয় তো দূরের কথা, ধারাবাহিক পারফরম্যান্সও দেখা যায় না টাইগারদের। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ রোববার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে বিসিবির সভাপতি বলেন, ‘ক্রিকেটারদের টানা দুই টেস্ট খেলার মানসিকতার অভাব রয়েছে। কোচরা আমাকে জানিয়েছে, “টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে, আমাদের আরও কাজ করতে হবে”।’

পাপন বলেন, ‘টেস্ট পারফরমেন্স নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কোচিং স্টাফরা আমাকে শেষ ৪-৫টা টেস্ট ম্যাচের উদাহরণ দিলো, যেখানে আমরা ভালো অবস্থায় ছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারেনি। এমনকি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও ভালো প্রতিন্দ্বন্দিতা করতে পেরেছি কিন্তু দ্বিতীয় টেস্টে হাল ছেড়ে দেই।’

তিনি আরও বলেন, ‘একটি ভালো টেস্ট দল গড়ে তোলার জন্য আমাদের বড় পরিকল্পনা ছিলো, কিন্তু করোনার কারণে আমরা সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি। ওয়ানডেতে আমরা খুবই ভালো দল কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো দল নই। আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হবে, সেই সাথে টেস্টেও মনোযোগ দিতে হবে। যেহেতু এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমরা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

পরিকল্পনার আভাস দিয়ে পাপন জানান, সারা বছর ধরে এখন টেস্ট ক্রিকেটাররা কৌশল ও অন্যান্য দিক নিয়ে কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী