,

জলে ভেজা ভিকি-ক্যাটের উষ্ণ ছবি, উত্তাল অনুরাগী মহল!

news-image

বিনোদন ডেস্ক : গেল বছরের শেষদিকে রাজস্থানে জমকালো আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের রোমান্টিক কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মাঝে কিছুদিন নিশ্চুপ থাকলেও বিয়ের পর এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেলো তাদেরকে। শনিবার সাত সকালেই ইনস্টাগ্রামে নিজেদের হানিমুনের ছবি শেয়ার করে বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী।

হানিমুনের জন্য মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন ভিকি-ক্যাট। মধুচন্দ্রিমায় সুন্দর মুহুর্তগুলো ক্যপচার করে ভক্তদের সাথে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মেহেদি ও চূড়া ভর্তি হাতে সেজে রয়েছে ক্যাট। সুইমিংপুলের জলে ভেজা নবদম্পতির উষ্ণ ছবিতে উত্তাল অনুরাগী মহল! ক্যাপশনে লাল হার্ট ইমোজি দিয়ে তাদের ভালোবাসার অপরুপ মুহুর্ত তুলে ধরেছে এই দম্পতি। সেই সাথে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছে ইনস্টাগ্রাম।

মঙ্গলবার হানিমুন সেরে মুম্বাইয়ে ফিরলেন এই তারকা জুটি। ছুটি শেষ তাই এবার দুজনই ফিরবেন কাজে। জানা গিয়েছে, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে পরবর্তী ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে এবং প্রযোজক দীনেশ বিজনের আপকামিং ছবিতে দেখা যাবে ভিকিকে। ছবির শুটিং নিয়েই আপাতত ব্যস্ত হয়ে পড়বেন দুইজনই।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি