,

ক্ষমতার জন্যই বিএনপির রাজনীতি

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি ক্ষমতার জন্যই রাজনীতি করে। বিএনপি যারা করেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন, পীর সাহেবও নন। এমনকি মাওলানাও নন। এ মন্তব্য করেছেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তারা যা কিছু করেছে তা শুধুই ক্ষমতার জন্য। মুখে জনগনের স্বার্থে আন্দোলনের কথা বললেও ক্ষমতার জন্য গণতন্ত্রের কথা বলছে। তারা সন্ন্যাসী নন, সন্ন্যাসী সাজতে চান।

এসময় তিনি ভোজ্যতেল সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর জাসদ সাদারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর